২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার বেলা একটার দিকে দিগড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাফি আমীন ধ্রুব (১৭) চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার ডা. বেলাল উদ্দিনের ছেলে।

ধ্রুব ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

সিনেমা হল পাড়ার অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান জানান, বেলা ১২টার দিকে ধ্রুব তার বন্ধুদের সঙ্গে সদর উপজেলার দিগড়ী গ্রামের একটি পুকুরে সাঁতার শিখতে গিয়ে ডুবে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, ধ্রুব পানিতে ডুবে মারা যাওয়ায় পুলিশ কোনো পদক্ষেপ নেবে না।