Published : 15 Oct 2014, 08:09 PM
বুধবার সকাল ৮টায় উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বীথী রানী মন্ডল (১৮) দোহালী গ্রামের সনজিত চন্দ্র মন্ডলের মেয়ে ও মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে জানান, বীথীর সঙ্গে পার্শ্ববতী সফাপুর ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বীরেন চন্দ্র মন্ডলের ছেলে হীরেন চন্দ্র মন্ডল রকির (২২) প্রেমের সম্পর্ক ছিল।
সম্পর্কের এক পর্যায়ে রকি গোপনে মোবাইল ফোনে বীথির নগ্ন ছবি তুলে বিভিন্ন সময় বীথির পরিবারকে ব্ল্যাক মেইল করার চেষ্টা করে।
এক পর্যায়ে ব্যর্থ হয়ে রকি প্রেমিকার নগ্ন ছবি ইন্টরনেটে এবং তার বন্ধুদের মোবাইলে ছড়িয়ে দেয়। নগ্ন ছবির ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে লোকলজ্জার ভয়ে বীথী মঙ্গলবার রাতে তার ঘরে বিষপান করেন।
রাতেই মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এ ঘটনায় বীথির বাবা সনজিত চন্দ্র মন্ডল মহাদেবপুর থানায় রকিকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ রকিকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে ওসি সাইফুল জানান।