২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫, উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে; বাংলাদেশের সীমান্তবর্তী শিলচর এলাকায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 11:16 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে; বাংলাদেশ সীমান্তববর্তী শিলচর এলাকায়।

ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশকি ৫।

স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে (বাংলাদেশে সময় অনুযায়ী রাত ৯টা ৪০মিনিট) এই ভূমিকম্প হয়।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ৯২ কিলোমিটার পূর্ব দিকে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।