Published : 11 Jun 2026, 09:43 PM
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই রদবদলের মধ্যদিয়ে নতুন পুলিশ সুপার পেল পাঁচ জেলা। এই পাঁচজনের মধ্যে চারজনই ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনারের দায়িত্বে ছিলেন।
এরমধ্যে মো. আবু সাইমকে পঞ্চগড় জেলায়, মনিরুল ইসলামকে মৌলভীবাজার, এন এম নাসির উদ্দিনকে নোয়াখালী এবং মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে ঝিনাইদহে পুলিশ সুপার করে পাঠানো হয়েছে।
আর সিআইডির প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে।
একই আদেশে পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে এবং ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে (এপিবিএন) পাঠানো হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজিব ফরহান এবং টুরিস্ট পুলিশের নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।