২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এতে আহত হন আরো তিন যাত্রী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 04:32 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার দুপুরে ফরিদগঞ্জের রায়পুর সড়কের বড়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রহিমা বেগম (৭০) ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মজিবুল হকের স্ত্রী।

আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ফরিদগঞ্জের গাব্দেরগাঁও এলাকা থেকে উপজেলা সদরে আসছিল।

ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বড়ালি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাব্দেরগাঁও থেকে ছেড়ে আসা অটোরিকশার যাত্রী রহিমা বেগম ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ক্ষতিগ্রস্ত অটোরিকশা দুটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানান ওসি।