জাহাজ থেকে পড়ে প্রকৌশলী নিখোঁজ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে নিখোঁজ হয়েছেন এক প্রকৌশলী।
সোমবার বেলা ১১টার দিকে মো. হাফিজুর রহমান (২৮) নিখোঁজ হন।
এরপর মঙ্গলবার সকালে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বর্হিনোঙ্গর থেকে একটি লাশ উদ্ধার করে, তবে তা ওই প্রকৌশলীর কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
প্রকৌশলী হাফিজুর রহমান সোমবারই একটি কেএসআরএম স্টিল রি রোলিং মিলের মালিকানাধীন এমভি জাহান ব্রাদার্স নামে ওই জাহাজে ট্রেইনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছিলেন।
“কোস্টগার্ডকে বিষয়টি জানালে তারা জাহাজ নিয়ে ওই এলাকায় তল্লাশি চালায়। পুলিশের একটি দলও সঙ্গে ছিল। মঙ্গলবার দুপুরে আউটার অ্যাংকরে একটি লাশের সন্ধান পাওয়া যায়।”
