২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ৮ বাংলাদেশি আটক

সাতক্ষীরার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আট বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 09:41 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রোববার বিকালে সদর উপজেলার শ্রীরামপুর পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- আশাশুনি উপজেলার প্রতাপনগরের সোহরাব ফকিরের ছেলে রায়হান (১৮), আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (১৮), শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শওকত শেখের ছেলে আব্দুর রউফ (২৪), শামসুল আলমের ছেলে শাহাদাত শেখ (২৭), খুলনা জেলার কয়রা উপজেলার তেঁতুলতলার এলেম সরদারের ছেলে রশিদ সরদার (৩০), মান্নান গাজীর স্ত্রী রহিমা খাতুন (৬০), তার মেয়ে তামান্না খাতুন (৮)ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার নাসির উদ্দিনের ছেলে তমাল শেখ (২০)।

নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপির হাবিলদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে টহলদল অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।