২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীত বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 09:35 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় এঘটনা ঘটে।

মুহুরীগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই নুরুল করিম জানায়, নিহত মুজিবুল হক (৩০) অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রহিম উল্লাহর ছেলে।

নুরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুহুরীগঞ্জে ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ফেনীগামী সিএনজিচালিত ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুজিবুল হক নিহত হন। অটোরিকশায় থাকা আরো তিন যাত্রী আহত হয়।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের সবাইকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।