গুলশানে তিন প্রতারক আটক
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থেকে তরুণীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে গুলশান ১ নম্বর গোল চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নদী (২৫), ওয়াহিদুল (২৮) ও ফারুক (২৬)।
ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে তারা মহাখালীর নাবিস্কো এলাকার ‘মাল্টিস্পোর্টস’ নামের এক দোকান ঢুকে। তারা সাংবাদিক পরিচয় দিয়ে থেকে বিভিন্ন সরঞ্জাম নেয়। কিন্তু দাম পরিশোধ না করে উল্টো দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যাবার চেষ্টা করে।”
পরে স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে তাদের আটক করা হয়।
তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
