কালীগঞ্জে হাতবোমাসহ ২ যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে দুটি হাতবোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১ টার দিকে শহরের বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।
এরা হলেন- উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল খালেক (২৫) ও জগন্নাথপুর গ্রামের বাবুল দাস (২৫)।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “ওই দুজন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য ঘোরাফেরা করছিল।”
