২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্তের জন্য শিশুর লাশ উত্তোলন

ময়নাতদন্তের জন্য নিহতের ১০ দিন পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক স্কুলছাত্রীর লাশ উত্তোলন করা হয়েছে।  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 04:36 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

আদালতের নির্দেশে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামানেরউপস্থিতিতে জান্নাতুল আরা ভুন্দির লাশ উত্তোলন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা সহকারীকমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, গত ১ সেপ্টেম্বর হাড়োকান্দি গ্রামেরআবুল কাশেমের শিশুকন্যা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল আরাভুন্দির (১০) লাশ পাওয়া যায় গ্রামের একটি পুকুরে।  

ওইদিনই ভুন্দির বোন আমেনাখাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গার একটিআদালতে মামলা দায়ের করেন।

একইদিন ওই আদালতের বিচারক আব্দুলহালিম লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান আরো জানান, লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গাসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সময় তিনি ছাড়াওআলমডাঙ্গার থানার ওসিমনির উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।