২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 09:30 AM

Updated : 26 Jul 2022, 01:00 PM

নিহত আরিফ হোসেন (৩০) উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ভদ্রগাও গ্রামের আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।

শনিবার রাত ১১টার দিকে ভূঞার হাটখোলা বাজারের পাশের বারুল সড়কে তার উপর হামলা হয় বলে সোনাইমুড়ি থানার ওসি আফরাফুল ইসলাম জানান।

হত্যায় জড়িত সন্দেহে নূর মোহাম্মদ (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই বজরা এলাকায় সোনাইমুড়ি- ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করে বিক্ষুব্ধ ছাত্র ও যুবলীগকর্মীরা। এক পর্যায়ে বিএনপি সমর্থিতদের তিনটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে তারা।

আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, আরিফ মোটরসাইকেলে করে কালিকাপুর -আমিশাপাড়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বারুল সড়কের পুলের উপর দুর্বৃত্তরা তার পথ আটকে হামলা চালায়। তাকে পিটিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো.মোটরসাইকেলে করে আরিফকে নিয়ে আসেন।

“এর আগে গত মাসে আমিশাপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে নূর মোহাম্মদের নাতী পারভেজ নিহত হন। ওই ঘটনার জেরে আরিফকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।”