২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মার্কেটে আগুনে ভস্মীভুত ১২ দোকান

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর চৌরাস্তায় উচ্ছেদকৃত দোকানদার সমিতির মার্কেটে আগুন লেগে ভস্মীভুত হয়েছে ১২টি দোকান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 12:20 AM

Updated : 22 Aug 2022, 08:39 PM

শনিবার রাত ৮টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছেন চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কেটের দুলালের লোপ-তোষক দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।”

</div>  </p>