২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

নিহত বেলাল মীর (২৮) বাগেরহাট জেলার কচুয়া থানার আঠারগেজি গ্রামের মৃত ইনসান উদ্দিনের পুত্র।

শুক্রবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানিয়েছেন। 

তিনি জানান, বেলালকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।