২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-ছেলেকে গুলি: হত্যা মামলা দায়ের

রাজধানীতে বাবা-ছেলেকে গুলি করে ৪৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:31 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

ওই ঘটনায় নিহত শরিফ হোসেন সায়মনের চাচা মজিবুর রহমান শুক্রবার বিকালে এই মামলা দায়ের করেন বলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান।

তিনি বলেন, “মামলায় দুই/তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।”

বৃহস্পতিবার রাতে গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন শরীফ হোসেন সায়মন ও তার বাবা মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী ইসরাইল হোসেন। সায়মনের বুকে এবং ইসরাইলের ডান হাতে, ডান পায়ে ও বাম পায়ে তিনটি গুলি লাগে।

গুলিবিদ্ধ দুজনকে প্রথমে স্থানীয় খিদমাহ হাসপাতালে নেয়া হয়। রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় শুক্রবার খিলগাঁও থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করে কর্তৃপক্ষ।

পুরনো খবর:

খিলগাঁওয়ের ওসিকে প্রত্যাহার
ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে ছেলে নিহত, বাবা আহত
মগবাজারে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা
ইসলামী ফ্রন্ট নেতাকে নিজের বাসায় জবাই