২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ের ওসিকে প্রত্যাহার

রাজধানীর গোড়ানে বাবা-ছেলেকে গুলি করে ছিনতাইয়ের পরদিন ওই এলাকার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:20 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

শুক্রবার সকালে খিলগাঁও থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামান জানান।

বৃহস্পতিবার রাতে গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ইসরাইল হোসেন ও তার ছেলে শরীফ হোসেন সায়মন।

ছিনতাইকারীদের গুলিতে দুজনই আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা শরীফকে (২৮) মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে কি না জানতে চাইলে উপকমিশনার আশরাফ বলেন, “বিষয়টি পুরোপুরি তা নয়। তবে ওই ঘটনাও মাথায় ছিল।”

পুরনো খবর:

ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে ছেলে নিহত, বাবা আহত
মগবাজারে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা
ইসলামী ফ্রন্ট নেতাকে নিজের বাসায় জবাই