২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 11:00 AM

Updated : 22 Aug 2022, 07:02 PM

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্যা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোজেরগাতী এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা হয়।

তিনি জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।