২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেইপিজেড কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

সীমানা খুঁটি নির্মাণ করা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বুধবার বিকালে ওই সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, “সকালে ইপিজেড কর্তৃপক্ষ সীমানা খুঁটি নির্মাণের কাজ শুরু করে।

“এসময় এলাকাবাসী তাদের কবরস্থানের সীমানার মধ্যে খুঁটি তৈরির অভিযোগ তুলে কাজে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।”

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মহিউদ্দিন।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, বেলা দেড়টার দিকে আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে।