২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 04:33 PM

Updated : 25 Apr 2022, 04:30 PM

শনিবার রাতে উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে নিজ বাড়ি থেকে এমাদুল মৃধাকে (৩৭)  গ্রেপ্তার করা হয়।

এমাদুলের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করে রোববার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এমাদুল জিউধরা ইউনিয়ন জামায়াতের সদস্য এবং লক্ষ্মীখালী গ্রামের আবজাল মৃধার ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান জানান, গোপন সংবাদ পেয়ে রাত ১২টার দিকে এমাদুল মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর স্বীকারোক্তি অনুযায়ী তার বাবার ঘরের একটি ড্রামের ভেতর থেকে দেশে তৈরি একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি বলেন, “জিজ্ঞাসাবাদে এমাদুল দাবি করেন--অস্ত্র ও গুলি তার বড় ভাই ওমর ফারুক মৃধা ওরফে এনামুলের, যিনি ঢাকার সাভার থানা ছাত্র শিবিরের সভাপতি।”