২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামিদের ছোড়া হাতবোমায় ৩ পুলিশ আহত

রাজধানীর চকবাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তারে অভিযানের সময় দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 01:00 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

চকবাজার থানার ওসি আজিজুর রহমান জানান, শনিবার গভীর রাতে চকবাজারের বেড়িবাঁধ সংলগ্ন বাগিছা এলাকার এ অভিযান থেকে চার আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- থানার দুই এএসআই শহিদুল ইসলাম ও আবদুল জলিল এবং কনস্টেবল হামিদুর রহমান।

চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- রাব্বি, আল-আমিন, রুবেল ও আলামিন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুইটি হাতবোমা ও বেশ কয়েকটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আজিজুর।

তিনি জানান, গ্রেপ্তার চার জনের বিরুদ্ধে চকবাজার ও লালবাগ এলাকায় হত্যা, ডাকাতি ও বোমা বিস্ফোরণের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, হত্যা, ডাকাতি মামলার কয়েক আসামিকে গ্রেপ্তারে বাগিচা এলাকায় গভীর রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা পুলিশকে হাতবোমা ছুড়ে মারলে পুলিশের দুই এএসআই ও এক কনস্টেবল আহত হন।

তবে এক পর্যায়ে দুর্বৃত্তদের চারজনকে ধরতে সক্ষম হয় পুলিশ।