২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় নদী রক্ষার দাবিতে মানববন্ধন

বরগুনার নদী ও খালের নাব্যতা রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 06:22 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

বৃহস্পতিবার বরগুনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে জন উদ্যোগ নামের একটি সংগঠন।

মানববন্ধন মেষে উদ্যোক্তারা সাত দফা দাবিতে বরগুনার জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ ও বনমন্ত্রী, ভূমিমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠান।

মানববন্ধনে রগুনা প্রেসক্লাব, লোকবেতার, ইয়েস-সনাক, মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে জন উদ্যোগের আহ্বায়ক আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, সাবেক মেয়র মো. শাহজাহান, আইইডির প্রকল্প সমন্বয়কারী জ্যোতি চট্টপাধ্যায়, জন উদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুন, বরগুনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুল হালিম, সনাক সদস্য বাবু সুখরঞ্জন শীল, জন উদ্যোগ বরগুনা জেলা কমিটির যুগ্ম আহবায়ক মনির হোসেন কামাল, জেলা এনজিও ফোরামের সহ-সভাপতি শামসুদ্দিন খান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা খাদিজা বেগম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজবুল কবির ও জন উদ্যোগ বরগুনার সদস্য সচিব নাজমুল আহসান রাসেল।