২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু  

গাইবান্ধা শহরের সুখনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে, আহত হন একজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সোমবার বিকালে মৃত সাজেদা বেগম (৪৫) ওই এলাকার আফজাল হোসেনের স্ত্রী।

আহত আঁখি বেগমকে (৩২) গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুখনগর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, প্রতিবেশী মিথেন মিয়া চুরি ঠেকাতে তার নির্মানাধীন বাড়ির টিনের বেড়া ও টিউবওয়েল বিদ্যুতায়িত করে রেখেছিলেন।

ঘটনাটি না জেনে ওই টিউবওয়েল থেকে সাজেদা বেগম খাবারের পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওই সময় সাজেদার চিৎকার শুনে বাঁচাতে আসেন আঁখি বেগম। তখন তিনিও আহত হন।

সাজেদার স্বামী এ বিষয়ে অভিযোগ করার পর বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য উভয়পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন কেউ লিখিত অভিযোগ করেনি।