২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ‘ভুয়া পুলিশের’ চড়

পুলিশের সহকারি কমিশনার পরিচয় দিয়ে এক পুলিশ সদস্যকে চড় মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 12:57 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

শনিবার দুপুরের এই ঘটনায় আটক আল আমিন (২৯) গত বছর তিতুমীর কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে বলে পুলিশকে জানিয়েছেন।

তিনি কাফরুলের একটি মেসে থাকেন। তার গ্রামের বাড়ি পাবনার চাটমহর উপজেলায়।   

কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে মিরপুর ১০ নম্বরে আল-আমিন নিজেকে পুলিশ সদর দপ্তরের সহকারি পুলিশ কমিশনার পরিচয় দিয়ে পুলিশের একটি টহল গাড়িতে উঠতে চায়।

“এসময় দায়িত্বরত এক কনস্টেবলকে তাকে গাড়িতে উঠতে বাধা দিলে আল-আমিন চড় মারেন।”

ওসি কাইয়ুম বলেন, “এসময় পুলিশ সদস্য চড় মারার কারণ জানতে চাইলে আল-আমিন নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। ফলে তখনই তাকে আটক করে কাফরুল থানা পুলিশ।”  

তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওসি আবদুল কাইয়ুম।