২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

সিরাজগঞ্জে আলাদা ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

নিহতদের মধ্যে আব্দুল হান্নান (১৪) বেলকুচি উপজেলার চালা এলাকার আব্দুল জলিলের ছেলে।  অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে এবং শুক্রবার গভীর রাতে বেলকুচি উপজেলার চালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, শনিবার বেলা ১২টার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাকের চাকা মেরামত করার সময় ট্রাকটি উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়।

ওসি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২২ বছর হলেও পরিচয় পাওয়া যায়নি।”

বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার জানান, শুক্রবার গভীর রাতে চালা বাসট্যান্ডের কাছে রাস্তা পারাপারের সময় ২ কিশোরকে চাপা দেয় একটি ট্রাক।

ওসি আব্দুল হাই বলেন, দুজনকে হাসপাতালে নেয়ার পথে আব্দুল হান্নানের মৃত্যু হয়।  অপরজনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।