২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পাঁচলাইশে বিপণি বিতানে অভিযান

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার দুটি বিপণি বিতানে অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 05:42 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের নগরীর ষোলশহর এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সের ভেতর চলাচলের পথে পণ্যসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় টাটা বাজারকে ১০ হাজার টাকা, গ্রামীণ সুপারকে পাঁচ হাজার টাকা ও নিউ মদিনা ইলেকট্রনিক্সকে পাঁচ হাজার ‍টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত কর্ণফুলী কমপ্লেক্সে বিপণি কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও অভিযোগে ছয়টি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করে।