জিলু হত্যায় বিএনপি-ছাত্রদলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে জিলুর বড়ভাই আহমেদ হাসান মাহবুব কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।
এছাড়া মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ, ছাত্রদল নেতা কালা জামাল, গাজী লিটনসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে সিলেট নগরীর পাঠানটুলায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সদস্য জিল্লুল হক জিলু।
