২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঞ্ছারামপুরে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:52 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বৃহস্পতিবার রাতে ভোট গণণা শেষে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটর্নিং অফিসার জাহিদ হোসেন সিদ্দিক জানিয়েছেন, আনারস প্রতীক নিয়ে এক লাখ ২২ হাজার ৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাঈদ খান জাবেদ, যিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১০ হাজার ৭১ ভোট পেয়েছেন।

এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব হাসান বাবু দোয়াত-কলম নিয়ে ৫ হাজার ৯২৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীকে আজিজুল হক ৪১ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিন্টু রঞ্জন সাহা তালা প্রতীক নিয়ে এক লাখ ২০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জলি আমির হাঁস প্রতীক নিয়ে এক লাখ এক হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনিয়া আক্তার সুচী কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৬৫৪ ভোট।