২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৯ ‘ভূমি প্রতারক’ গ্রেপ্তার

রাজধানীর মিরপুর থেকে দুজন সরকারী কর্মকর্তাসহ নয় জন ‘ভুমি প্রতারককে’ গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন খান জানান, বুধবার রাতে এদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত না জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে মিরপুর থেকে বিপুল পরিমান ‘বালাম’ বই উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে দুজন সরকারি চাকরিজীবী। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।