গাজীপুরে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
গাজীপুরে মশার কয়েল থেকে আগুন ধরে দগ্ধ সাত মাস বয়সী শিশুটি মারা গেছে।
বুধবার বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন।
নিহত ফাহিম গাজীপুর ডেগেরচালা এলাকার জুয়েল হোসেনের ছেলে।
পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের শরীরের প্রায় ৪০ ভাগের বেশি অংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।
জুয়েলের মামা মতিউর রহমান জানান, ভোরের দিকে কোন একসময় মশার কয়েলের সঙ্গে কাপড় লেগে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন বিছানায় ছড়িয়ে পড়লে তিনজনের গায়ে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে।
জুয়েল স্থানীয় ইস্টওয়েস্ট পোশাক কারখানায় কাজ করেন।
ডেগেরচালায় সফিকুল ইসলামের বাড়িতে গত তিন বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার রসূলপুর গ্রামে।
