২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ প্রেসসচিবের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উপ প্রেসসচিব মনিরুন্নেছা নিনুর মা কাজী আইনুন নাহারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মনিরুন্নেছা নিনুর মা যকৃতের জটিলতায় ভুগছিলেন। শুক্রবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আইনুন নাহারের বয়স হয়েছিল ৬৩ বছর।

আইনুন নাহারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।