২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জেও বিদেশি পতাকায় আপত্তি

যশোরের পর সুনামগঞ্জেও বিভিন্ন স্থানে ওঠানো বিদেশি পতাকা নামিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 08:38 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সারাদেশে ফুটবলপ্রেমীরা ভবনে, কার্যালয়ে নানা দেশের জাতীয় পতাকা তুলেছেন।

এটি বাংলাদেশের পতাকা বিধিমালার পরিপন্থী, তাই এ অনুরোধ জানানো হয় বলে প্রশাসন থেকে জানানো হয়।

মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর এ বিষয়ক একটি চিঠি জেলার ১১টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়।

ইয়ামিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান ও মর্যাদা রক্ষা করতে জরুরিভিত্তিতে বিদেশি পতাকা সরিয়ে নিতে জেলাবাসীর কাছে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে যশোরের জেলা প্রশাসকও একই অনুরোধ করেন জেলাবাসীর প্রতি।

পুরনো খবর:

যশোরে বিদেশি পতাকা সরিয়ে নেয়ার অনুরোধ