২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদেশি পতাকা সরিয়ে নেয়ার অনুরোধ

দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টাঙানো অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছে যশোর জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 04:32 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

মঙ্গলবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এ চিঠি পেয়েছেন বলে জানান শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার  উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে জেলা প্রশাসন চিঠিটি পাঠায় বলে তিনি জানান।

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে অন্য দেশের পতাকা সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯ (৪) এ ধারায় উলে¬খ আছে- দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না। কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। এজন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সবার প্রতি অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে যশোরের এনডিসি মো. নাজমুল আলম বলেন, “এটা কোনো নির্দেশনা না। আমরা জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ করেছি।”