২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার ধাপেরহাটের একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিষ্টি (৮) বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের পাচগাছী কন্যাবাড়ি গ্রামের বকুল মিয়া মেয়ে।

আহতদের পলাশবাড়ী ও রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, রংপুর থেকে বগুড়াগামী শাইফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৮৪৩) ওই এলাকায় একটি মালবোঝাই ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মিষ্টির মৃত্যু হয়। আহত হয় আরো ১৫ জন।

এসআই মোস্তাফিজুর বলেন, বাসটিকে উদ্ধার করার কাজ চলছে। মৃতদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।