২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষা ইনস্টিটিউটের ডিজির মেয়াদ বাড়লো

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক মো. জিনাত আলীর চুক্তির মেয়াদ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তার চুক্তির মেয়াদ গত ২ মে থেকে আগামী এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

২০১৩ সালের ২২ এপ্রিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসাবে চুক্তিতে নিয়োগ পান জিনাত।

আলাদা আদেশে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পদে রওনক আরা আমিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১২ জুলাই থেকে এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

২০১০ সালের ৪ জুলাই রওনক আরা ওই পদে চুক্তিতে নিয়োগ পান। এরপর ২০১১ সালের ১৩ নভেম্বর এবং ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

অপর আদেশে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব কাজী এনামুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্দিকা আকতারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব এবং প্রাইভেটাইজেশন কমিশনের উপ-সচিব মো. ইউনূস আলী প্রামানিককে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আলাদা আদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মো. শাহেদ আলীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার হিসাবে বদলি করা হয়েছে।