ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
ফেনীর দাগনভূঁঞায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকালের ওই দুর্ঘটনায় নিহতরা হলেন জাফর উল্লা (৩০) এবং মকবুল আহম্মদ (৬৫)। এরমধ্যে জাফরের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় এবং মকবুলের বাড়ি দাগনভূঁঞারই কৃষ্ণরামপুর এলাকায়।
এসময় আরো দুইজন আহত হয়েছেন বলে দাগনভূঁঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানিয়েছেন।
এতে ঘটনাস্থলেই মকবুল নিহত হন।”
তিনি জানান, স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাফরকেও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি নিজাম জানিয়েছেন, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যায়। এই ঘটনায় দাগনভূঞায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাকি দুজনের অবস্থা আশংকামুক্ত থাকায় তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা নিজাম।
