মিরপুরে বেকারিকর্মীকে গুলি
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে এক বেকারির ব্যবস্থাপক আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর ১১ নম্বর সেক্টরে ‘মায়ের দোয়া’ নামে একটি বেকারিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো শিপনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেকারি মালিক সোহেলের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দুই যুবক বেকারির সামনে এসে মালিককে খুঁজতে থাকে। এ সময় দোকানের সামনে শিপনকে পেয়ে তাকেই গুলি করে পালিয়ে যায়।
পরে দোকানের অন্য কর্মীরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি নিয়ে যান।
তবে কি কারণে এ হামলা চালানো হয়েছে বা কেন তাকে খুঁজছিল তা জানাতে পারেননি দোকানটির মালিক।
