২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৪ দিনের কর্মসূচি

খুন-গুম-অপহরণ এবং খালেদা জিয়ার মামলার আদালত স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “দেশব্যাপী চলমান খুন-গুম-অপহরণের প্রতিবাদে ১৭ মে রাজধানীর ডেমরায় জনসভা করবে বিএনপি।”

ডেমরার জনসভায় খালেদা জিয়ার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান রিজভী।

খালেদার মামলার আদালত স্থানান্তরের প্রতিবাদে ১৮ মে সব উপজেলায়, ১৯ মে সব জেলায় এবং ২০ মে সব মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপি।

কর্মসূচি জানানোর এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ এবং মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।