টঙ্গীতে হিসাবরক্ষণ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
টঙ্গীর একটি তৈরি পোশাক কারখানা থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে টঙ্গীর পাগার এলাকায় তৈরি পোশাক প্রস্তুতকারী জাবের এন্ড জোবায়ের ফ্রেব্রিকের কারখানা থেকে আলমগীর হোসেনের(৩৮) লাশ উদ্ধার করা হয়।
ওই কারখানাটির হিসাবরক্ষণ কর্মকর্তা আলমগীর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামারচর এলাকার সোবাহান মিয়ার ছেলে।
টঙ্গীর থানার এসআই মো. মনির হোসেন জানান, সকালে কারখানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে হিসাব নিয়ে বসেন আলমগীর। সাড়ে ১০ টার দিকে হঠাৎ টয়লেটে যাবার কথা বলে কক্ষ থেকে বের হন তিনি।
বেশ কিছু সময় পার হলেও তিনি না ফেরায় অন্য কর্মকর্তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন বলে জানান তিনি।
এসআই মনির আরো জানান, এক পর্যায়ে তৃতীয় তলায় একটি কক্ষে আলমগীরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন বলে জানিয়েছেন তারা।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
