২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর জামায়াতের আমিরসহ ১০ জন গ্রেপ্তার

বোমা ও ধারালো অস্ত্রসহ যশোর জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ দশজনকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার মধ্যরাতে যশোর সদরের রূপদিয়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন- জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ, সাবেক আমির আজীজুর রহমান, জামায়াতের কর্মী শাহ আলম খান, নূরুল হক, হাবিবুর রহমান, মুরাদ, তুহিন, আবুল কালাম আজাদ, আসাদুজ্জামানসহ আরো একজন।

গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয় বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা রেশমা বলেন, “তাদের কাছ থেকে চারটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।”