পদ্মা থেকে গামের্ন্ট কর্মকর্তার লাশ উদ্ধার
মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে এক গার্মেন্ট কর্মকর্তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গার্মেন্ট কর্মকর্তা আবদুস সালাম হাওলাদারের লাশটি উদ্ধার করা হয়।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের মৃত আবদুল হক হাওলাদারের ছেলে সালাম গাজীপুরের রাজেন্দ্রপুর টেক্সটাইল মিলের সিনিয়র অফিসার ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান জানান, সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের ছোটভাই শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “শনিবার রাতে ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা দেন ভাই। তার পর থেকে তিনি নিখোঁজ।”
ওসি মাসুদ খান বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ফেরি থেকে সবার অলক্ষ্যে নদীতে পড়ে সালামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
