বাঁশখালীতে দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে বাণীগ্রাম কলঘর এলাকায় ওই দুর্ঘটনায় আহত হন দুজন।
নিহত সমীর দাশ (৩২) লোহাগাড়া উপজেলার কামিনীভিটা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বাঁশখালী থানার এসআই হাবিবুর রহমান।
তিনি বলেন, “সকালে কলঘর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকাআপ ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয় অটোরিকশাটি।
এতে অটোরিকশার যাত্রী সমীর ঘটনাস্থলে মারা যান।
আহত সাইফুল হক (২৮) ও অভি চক্রবর্ত্তীকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বলেন এসআই হাবিবুর।
