২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে তিন লোককবির স্মরণে লোক উৎসব

সুনামগঞ্জে মরমি কবি হাসন রাজা, রাধারমণ ও বাউল শাহ আব্দুল করিমের স্মরণে শুরু হয়েছে তিনদিনের লোক উৎসব।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 09:47 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় শহরের বালুর মাঠে লোক উৎসবের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান।

জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পী তুলিকা ঘোষ চৌধুরীর গানের মধ্য দিয়ে লোক উৎসব শুরু হয়।

উৎসবে প্রথম দিন রাধারমণ, দ্বিতীয় দিন হাসন রাজা এবং তৃতীয় দিন শাহ আব্দুল করিমকে নিয়ে আলোচনা সভা হবে এবং তাদের গান পরিবেশন করবেন শিল্পীরা।

জেলা প্রশাসক মো. ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধারমণ গবেষক বিশ্বজিত রায়, লাফার্জ সুরমা সিমেন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অসীম চট্রোপাধ্যায় ও সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ।