২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ভেজাল ওষুধ কারখানার সন্ধান, আটক ১

বগুড়া শহরের খান্দার শহীদনগরে ভেজাল ওষুধের কারাখানা থেকে একজনকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 10:19 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ কারখানাটিতে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম জানান, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় ১০ ধরনের ভেজাল ওষুধ তৈরি হচ্ছিল।

“কোন ফার্মাসিস্ট ছাড়াই কিছু নারী শ্রমিক দিয়ে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ওষুধ তৈরি করে বোতলে ঢালা হচ্ছিল।”

এসব ওষুধ মানবদেহের জন্য ক্ষতিকর জানিয়ে তিনি বলেন, কারখানার ম্যানেজার কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।

অভিযানের সময় প্রচুর ওষুধ জব্দ করা হয়েছে বলেও জানান আব্দুর রহিম।

আটকের পর বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ম্যানেজার মিজানুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়, বলেন তিনি।