জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বেড়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতকে (সম্মান) রিলিজ স্লিপে ভর্তির আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে।
ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মালেক সরকার আরো জানান, যেসব শিক্ষার্থী আগে ভর্তি হয়ে আবার বাতিল করেছিলেন এবং যারা ১ম ও ২য় মেধাতালিকায় থাকা সত্বেও নির্দিষ্ট সময়ে ভর্তি হননি তারাও উক্ত সময়ের মধ্যে ভর্তির জন্য রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
সচিব উপ-রেজিস্ট্রার জানান, এর আগে ওই ভর্তির সময় ২০ ছিল মার্চ রাত ১২টা পর্যন্ত।
এদিকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস সংশ্লিষ্ট কলেজে আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে বলে জানান তিনি।
