২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে যাত্রীর হ্যান্ডব্যাগে সোনার বার

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক নারী যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে চারটি সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার বিকাল ৫টা ৫৫ মিনিটে ফ্লাই দুবাইয়ে আসা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা হাসিনা আক্তারের হ্যান্ডব্যাগ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল।

তিনি বলেন, “জব্দ করা স্বর্ণের ওজন ৪৬৭ গ্রাম এবং আনুমানিক মূল্য হবে ২০ লাখ টাকা।”

হাসিনা আক্তারের পাসপোর্ট জব্দ এবং তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।