২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুলুর বিরুদ্ধে মামলা

নাটোর জেলা বিএনপির এক নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 10:51 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার দুপুরে নাটোর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুল হক ওরফে ডিউক সদর থানায় এই মামলা করেছেন।

সদর থানার ওসি আসলাম উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, অাসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মামলায় রুহুল কুদ্দুস ছাড়াও তার ভাতিজা আব্দুল হাই তালুকদার, বিএনপিকর্মী শামীম হোসেন, আব্দুস সালাম, বাবু ও রনিকে আসামি করা হয়েছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

মামলার এজাহারে মিজানুল বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুলুর আত্মীয় ও বিএনপি সমর্থিত প্রার্থী রহিম নেওয়াজের বিপক্ষে অবস্থান নেন তিনি।

এই আক্রোশে দুলু বিভিন্ন সভায় তাকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন বলে জানান তিনি।

গত ৬ মার্চ সন্ধায় আসামিরা চাইনিজ কুড়াল ও রাম দা নিয়ে মিজানুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।

এ সময় আশপাশের লোকজনের সহায়তায় তিনি সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস জানান, “ওই ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। এ সম্পর্কে আমি কিছুই জানি না।”