২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমা আক্তারের চিত্রকলা প্রদর্শনী শুরু শনিবার

শিল্পী নাজমা আক্তারের চিত্রকর্ম নিয়ে শনিবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 09:39 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

‘কত অজানারে জানাইতে চাই’ শিরোনামে এ প্রদর্শনীতে নাজমা আক্তারের ৬১টি চিত্রকর্ম স্থান পাবে। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে।

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এ প্রদর্শনীর আয়োজন করেছে। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর শনিবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আয়োজক প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং শিল্প সমালোচক ও স্থপতি সামসুল ওয়ারেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চারুকলার সহকারী অধ্যাপক নাজমা আক্তার ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতকোত্তর পাস করেন।

এ পর্যন্ত সাতটি একক প্রদর্শনী ছাড়াও অনেক দলগত প্রদর্শনীতে তার চিত্রকর্ম স্থান পেয়েছে।

বুলগেরিয়ার সোফিয়াতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্ট এক্সপোতে বিচারকমণ্ডলির সদস্য ছিলেন তিনি।