২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর আ.লীগ ২, জামায়াত ১ 

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে নীলফামারীর তিন উপজেলার মধ্যে জলঢাকায় জামায়াত প্রার্থী এবং ডিমলা ও জলঢাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 01:56 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বুধবার রাতে সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে ঘোষিত ফলাফলের ভিত্তিতে এসব প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

জলঢাকা উপজেলা

জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী সৈয়দ আলী (চিংড়ি মাছ) ৬৬ হাজার ৬৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সহীদ হোসেন রুবেল (আনারশ) পেয়েছেন ৪৬ হাজার ৭০৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর ৬৫ হাজার ৫০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মুরাদ হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৬৪ হাজার ৪৭০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী রিভা আক্তার (হাঁস) ৭৩ হাজার ৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কল্পনা রানী (ফুটবল) পেয়েছেন ৪৪ হাজার ৩৫২ ভোট।

ডিমলা উপজেলা

ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম (কাপ-পিরিচ) ৩৮ হাজার ৭০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার (হেলিকপ্টার) পেয়েছেন ৩৭ হাজার ৭১২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা মজিবর রহমান (তালা) ৪০ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিরেন্দ্র নাথ রায় (টিউবয়েল) পেয়েছেন ৩০ হাজার ১৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী আয়েশা সিদ্দিকা (পদ্মফুল) ৪১ হাজার ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাহিয়া সরকার (কলস) ২১ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন।

সৈয়দপুর উপজেলা

সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাওয়াদুল হক সরকার (আনারশ) ৫২ হাজার ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল গফুর সরকার (দোয়াত-কলম) পেয়েছেন ৪৬ হাজার ৩২১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমল হক (তালা) ৩৪ হাজার ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাইদুল ইসলাম বাবুল (টিউবয়েল) পেয়েছেন ৩৩ হাজার ৩০৯ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী রওনক জাহান বেনু (কলস) ২৫ হাজার ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড কমিউনিস্ট লীগ সমর্থিত প্রার্থী কামরুন নাহার ইরা (প্রজাপতি) ১৯ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন।