২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে ডায়িং কারখানার গুদামে অগ্নিকাণ্ড

রাজধানীর হাজারীবাগে একটি ডায়িং কারখানার গুদাম আগুনে পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান।

ঘটনাস্থলে উপস্থিত পলাশী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, বাঁশ আর টিন দিয়ে তৈরি ওই গুদাম ডায়িং কারখানার কাজে ব্যবহৃত হতো।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

হাজারীবাগের ওসি বলেন, আগুনে কেউ হতাহত হননি।

এদিকে প্রায় একই সময়ে ধানমন্ডির আর্কেডিয়া প্লাজার দ্বিতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান আজহারুল ইসলাম জানান, মো. ইব্রাহীম নামে এক ব্যাক্তি স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ঘরে আগুন দেন। এতে কিছু আসবাবপত্র পুড়ে যায় এবং ইব্রাহীম নিজে সামান্য দগ্ধ হন।

পরে ফায়ার ব্রিগেড কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আজহারুল ইসলাম বলেন, আগুন বেশি না ছড়ানোয় বড় ধরনের বিপদ হয়নি।