২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৫ দোকান

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে আগুন ধরে পাঁচটি দোকান পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 02:04 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। তিনটি স্টেশনের পাঁচটি গাড়ি প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তিনটি মিষ্টির দোকান, একটি হোটেল ও বৈদ্যুতিক সরঞ্জামের একটি দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি।